নবোঢ়া

 

Courtesy: 'Vermilion Dreams' -- Michelle Keighley


(১)

পাকা-দেখা মাখতে মাখতে
তেল নুন দিয়ে জমাট ব্যাপার
কাঁচা লঙ্কা খুঁজতে গিয়ে
অবেলা হয়ে গেল

রাতে রুটির সঙ্গে খাবার জন্য
সামান্য রেখে দিয়েছ তো?


(২)

বেড়ালটা
বেনারসী ছাড়তে চায় না
কোল ছাড়তে চায় না
লেপ ছাড়তে চায় না

আমারও ইঁদুর ধরতে ইচ্ছে হয় না।

ছায়ারা ইঁদুরের থেকেও দ্রুত পালাতে সক্ষম।


(৩)

মুখেতে কোল্ড ক্রীম
ছাতায় রিমঝিম

কেরোসিন অথবা চার আঙুলের দাগ নেই

সিনেমার গান আছে

আমার সস্তাই ভালো লাগে,
অধমের সংসার, নাম-মাত্র পুঁজি নির্ভর।


(৪)

ব্রোকেন রিব্‌স
ব্রেকিং টাইড্‌স

আহা আহা করতে করতে
ভাঙন শুনে হু হু কর ওঠে

কোনো গোপন সংগঠন
সন্ত্রস্ত প্রেমিকদের সাহায্য করছে না!

হেডফোন পরে দু-চোখ বুঁজে
মাথা দুলিয়ে যাচ্ছে শুধু।


[চৈত্র, ১৪২৪]


No comments:

Post a Comment

নির্বাচিত লেখা

প্রিমিয়াম — জয়দীপ চট্টোপাধ্যায়

  ব্লে ডের অভ্যেসটা অনেকদিন হল কেটে গেছে। দাঁত দিয়েই কাজ চলে যায়— যেভাবে মুহূর্তও চলে যায়, টিক টিক শব্দ শোনা যাক বা না যাক। তবু, মাসে অন্ততঃ...

বহু পঠিত লেখাগুলি