লেখার মধ্যেই তিনি আনন্দ খুঁজে পান। আর প্রতিযোগিতামূলক এই জীবনে এই লেখাই তাঁর কাছে একটা রিফিউজ। বাংলা সাহিত্যের প্রতি নিবিড় ভালবাসা থেকেই একসময়ে লেখার ইচ্ছে জন্মায়। এই লেখার প্রতি ভালোবাসার টানেই দেড় দশকের বেশি সময় ধরে বিভিন্ন মাধ্যমে গল্প, প্রবন্ধ, গদ্য এবং কবিতা লিখে চলেছেন।
বর্তমানে হায়দ্রাবাদ নিবাসী হলেও, জয়দীপ চট্টোপাধ্যায়ের শৈশব থেকে যৌবন সবটাই কলকাতার শহরতলী জুড়ে। জন্ম ২০শে আগস্ট, ১৯৮৬। বায়োটেকনলজিতে বি টেক শেষ করেই কর্মসূত্রে ২০০৮ সালে কলকাতা ছেড়ে বেঙ্গালুরু চলে যান, এবং তারপর সেখান থেকে হায়দ্রাবাদ। পনেরো বছর হয়ে গেল, কলকাতার বাইরেই জীবন।
২০১৩ থেকে এখনো অবধি বিভিন্ন প্রকাশনার সৌজন্যে এবং উদ্যোগে বেশ কিছু বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
জয়দীপের এ যাবৎ প্রকাশিত বইগুলি :
ছোটোগল্প
- প্রতিবিম্ব (২০১৩)
- হাইওয়ে ও অন্যান্য গল্প (২০২১)
- গুফ্তগু (২০২৩)
উপন্যাস
- কৃষ্ণঘন যাম (২০১৫)
অণুগল্প
- টিনিটাস (২০১৭)
- যূপ (২০১৯)
- বিলুপ্তপ্রায় (২০২৩)
গদ্য
- হৃদয়পুর কত দূর (২০১৮)
কবিতা
- আধখাওয়া কাগজফুল (২০১৯)
No comments:
Post a Comment